Something went wrong

যাত্রাবাড়ী হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৫ এ ৬:৪১ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে সংঘটিত আসাদুল হক বাবু হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খান মো. এরফান জানান, তিনি আদালতে তৌহিদের সাত দিনের রিমান্ড আবেদন করেছেন।

এদিকে এ মামলায় তৌহিদ আফ্রিদির বাবা, বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।
মামলার বিবরণী অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে তাকে ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। তৌহিদ আফ্রিদি ও তার বাবার নামও আসামির তালিকায় রয়েছে।
সিআইডির এই রিমান্ড আবেদনের মাধ্যমে মামলার তদন্তকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী আদালতের সিদ্ধান্তের অপেক্ষা চলছে।
 

Advertisement
Advertisement