Something went wrong

টাঙ্গাইলে ৯৯ শপিংমলে  নকল প্রসাধনী জব্দ, অর্ধলক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
১৬ জুলাই, ২০২৫ এ ২:২৬ পিএম
ছবি : আজকের প্রথা

ছবি : আজকের প্রথা

টাঙ্গাইলে পৌর এলাকায় ৯৯ শপিংমল থেকে নকল প্রসাধনী জব্দ করে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তর। 
বুধবার (১৬জুলাই) বিকালে এই অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান পরিচালনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নকল প্রসাধনী রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন। 
এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, শহরের দুটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় শিলা কমপ্লেক্সে ৯৯ শপিংমলকে ৫০ হাজার টাকা এবং কচুয়াডাঙ্গার গোলাম মোস্তফা প্রসাধনী স্টোরকে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন প্রতিষ্ঠান দুটিতে নকল প্রসাধনী জব্দ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠান দুটি মুচলেকা দিয়েছেন তারা আর নকল প্রসাধনে বিক্রি করবে না।  তিনি আরো বলেন এই অভিযান অব্যাহত থাকবে। 
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কনজুমারস  অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এবং টাঙ্গাইল সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর শাহিদা আক্তার  ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। 

 

আজকের প্রথা/এআর

Advertisement
Advertisement