ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:৫৮ এএম
নরওয়ের রাজপরিবারের সদস্য ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে অসলোর আদালতে বিচারকার্য শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

নরওয়ের রাজপরিবারের সদস্য ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে অসলোর আদালতে বিচারকার্য শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

নরওয়ের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অসলোর একটি আদালতে বিচারকার্য শুরু হয়েছে।

২৯ বছর বয়সী এই যুবক, ক্রাউন প্রিন্স হাকনের সঙ্গে তার মায়ের বিয়ের আগের একটি সম্পর্কের সন্তান। আদালত কর্তৃক পাওয়া এএফপি সাংবাদিকের প্রতিবেদনের মতে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার নারীকে ধর্ষণ এবং কয়েকজন প্রাক্তন প্রেমিকাকে শারীরিকভাবে নির্যাতন করার গুরুতর অভিযোগ আনা হয়েছে।

শুনানির সময় অভিযুক্ত যুবককে সবুজ প্যান্ট ও সোয়েটার পরা অবস্থায় দেখা যায়। তার বিরুদ্ধে মোট ৩৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে প্রধান অভিযোগগুলো হলো— চারজন নারীকে যৌন হেনস্তা ও ধর্ষণ। নরওয়ের আইন অনুযায়ী, এসব অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত যুবককে সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, অভিযোগগুলো মিথ্যা।

এই বিচার প্রক্রিয়া নরওয়ের রাজপরিবার ও জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাজপরিবারের ঘনিষ্ঠ সদস্য হওয়ায়, এই মামলার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিবাদী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা অভিযোগগুলোর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। আগামী দিনগুলোতে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।