Something went wrong

সার্চ রেজাল্টে আরও বেশি বিজ্ঞাপনের সংখ্যা বাড়াচ্ছে অ্যাপল

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
২৭ জানুয়ারী, ২০২৬ এ ৫:২৫ এএম
অ্যাপল তাদের অ্যাপ স্টোরের সার্চ রেজাল্টে বিজ্ঞাপনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। ছবি: সংগৃহীত

অ্যাপল তাদের অ্যাপ স্টোরের সার্চ রেজাল্টে বিজ্ঞাপনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। ছবি: সংগৃহীত

প্রযুক্তি জগতের প্রভাবশালী কোম্পানি অ্যাপল ঘোষণা করেছে, এ বছরের মার্চ থেকে তাদের অ্যাপ স্টোরের সার্চ রেজাল্টে বিজ্ঞাপনের সংখ্যা বৃদ্ধি করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীদের কাছে আরও বেশি অ্যাপ পৌঁছে দেওয়ার পাশাপাশি বিজ্ঞাপনী আয় বাড়ানোর পরিকল্পনা করছে।

অ্যাপলের বিজ্ঞাপনী হেল্প পেইজে বলা হয়েছে, সার্চ রেজাল্টে বিজ্ঞাপনের পরিমাণ বাড়ানো হবে যাতে ব্যবহারকারীরা প্রাসঙ্গিক অ্যাপ আরও সহজে খুঁজে পান এবং ডাউনলোড বাড়ানো যায়।

অ্যাপল মূলত তাদের ‘সার্ভিস’ বা সেবা খাতের ব্যবসার একটি বড় অংশ অ্যাপ স্টোরের মাধ্যমে আয় করে। ব্যবহারকারীর অ্যাপ ডাউনলোড অথবা অ্যাপের ভেতরে কেনাকাটার লেনদেন থেকেই কোম্পানিটি অর্থ উপার্জন করে। পাশাপাশি, ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চাওয়া বিভিন্ন কোম্পানির কাছে বিজ্ঞাপনের জায়গা বিক্রি করেও অ্যাপল বড় পরিমাণে অর্থ উপার্জন করছে।

এ বিষয়টি নতুন নয়; তবে গত কয়েক বছরে বিজ্ঞাপনের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রযুক্তি সংবাদমাধ্যম ‘ম্যাকরিউমার্স’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩ মার্চ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। ডেভেলপাররা ইতিমধ্যেই ইমেইলের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন।

২০২৫ সালে মার্কিন প্রকাশনা ব্লুমবার্গ জানিয়েছিল, অ্যাপল তাদের ‘ম্যাপস’ অ্যাপে বিজ্ঞাপন আনার পরিকল্পনাও করছে। একই বছর এপ্রিল মাসে অ্যাপলের বিজ্ঞাপনী ব্যবসার নাম পরিবর্তন করে ‘অ্যাপল সার্চ অ্যাডস’ থেকে কেবল ‘অ্যাপল অ্যাডস’ রাখা হয়েছে। এই সিদ্ধান্তই ইঙ্গিত দেয়, কোম্পানিটি গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য বিজ্ঞাপনের জায়গা আরও বাড়াতে চাইছে।

Advertisement
Advertisement