যমুনা গ্রুপে জনবল নিয়োগ, আবেদন করতে পারবেন যেসব প্রার্থী

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
৯ মার্চ, ২০২৬ এ ৪:৩২ এএম
যমুনা গ্রুপে জনবল নিয়োগ, আবেদন করতে পারবেন যেসব প্রার্থী

যমুনা গ্রুপে জনবল নিয়োগ, আবেদন করতে পারবেন যেসব প্রার্থী

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ তাদের ফিন্যান্স বিভাগে জনবল নিয়োগ দেবে। ‘অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ৭ মার্চ থেকে এবং চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার / সিনিয়র ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে এমবিএ অথবা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং বা অর্থনীতিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ফাইন্যান্স ও ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা থাকতে হবে। কর্পোরেট ব্যাংকিং, ঋণ সুবিধা ব্যবস্থাপনা এবং ব্যাংকের সঙ্গে আর্থিক আলোচনায় অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ১৫ থেকে ১৮ বছর

চাকরির ধরন: পূর্ণকালীন (ফুল টাইম)

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে

আবেদন শুরুর তারিখ: ৭ মার্চ ২০২৬

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে সংশ্লিষ্ট লিংক বা “এখানে ক্লিক করুন” অপশন ব্যবহার করতে হবে।