বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ, আবেদন শেষ ২০ এপ্রিল ২০২৬

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
৩০ মার্চ, ২০২৬ এ ৫:০৭ এএম
বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে মোট ৪৫০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৮ মার্চ ২০২৬ থেকে এবং শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬।

🏢 প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ নৌবাহিনী

📌 পদের নাম

নাবিক ও এমওডিসি (নৌ)

🔢 মোট পদসংখ্যা

৪৫০ জন

📋 শাখাভিত্তিক পদ ও যোগ্যতা
🔹 ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

পদসংখ্যা: ৩০০
যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ বা তার বেশি

🔹 রেগুলেটিং

পদসংখ্যা: ১৫
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ ৩.০০ বা তার বেশি

🔹 রাইটার

পদসংখ্যা: ১৮
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ ৩.০০ বা তার বেশি

🔹 স্টোর

পদসংখ্যা: ১৮
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ ৩.০০ বা তার বেশি

🔹 মেডিকেল

পদসংখ্যা: ১৮
যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ বা তার বেশি

🔹 কুক

পদসংখ্যা: ৩৫
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ ২.৫০ বা তার বেশি

🔹 স্টুয়ার্ড

পদসংখ্যা: ২০
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ ২.৫০ বা তার বেশি

🔹 টোপাস

পদসংখ্যা: ২০
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

🔹 এমওডিসি (নৌ)

পদসংখ্যা: ৮
যোগ্যতা: এসএসসি/সমমান, জিপিএ ৩.০০ বা তার বেশি

📏 শারীরিক যোগ্যতা

🔸 সিম্যান: উচ্চতা ১৬৭.৫ সেমি
🔸 রেগুলেটিং: উচ্চতা ১৭২.৫ সেমি
🔸 অন্যান্য শাখা: উচ্চতা ১৬২.৫ সেমি
🔸 এমওডিসি (নৌ): উচ্চতা ১৬৭.৫ সেমি

✔ বুকের মাপ: ৭৬-৮১ সেমি (সম্প্রসারণ ৫ সেমি)
✔ ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী

🎯 বয়সসীমা (১ জুলাই ২০২৬ অনুযায়ী)

নাবিক: ১৭-২০ বছর
এমওডিসি (নৌ): ১৭-২২ বছর

💰 বেতন ও সুবিধা

সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা প্রদান করা হবে।

আবেদনের অযোগ্যতা

  • কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত বা দণ্ডিত হলে
  • সরকারি চাকরি বা সশস্ত্র বাহিনী থেকে বহিষ্কৃত হলে
  • দ্বৈত নাগরিকত্ব থাকলে
  • প্রশিক্ষণ চলাকালে পূর্বে চাকরি ত্যাগ করলে

📝 আবেদন পদ্ধতি

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে Sailor Section থেকে Apply Now অপশনে ক্লিক করে প্রথমে প্রাথমিক যোগ্যতা যাচাই করতে হবে। এরপর অ্যাকাউন্ট খুলে আবেদন ফি পরিশোধ করে ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর তা যাচাই করে সাবমিট করতে হবে এবং ‘নাবিক-১’ ফরম ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। পরবর্তীতে নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

💳 আবেদন ফি

৩০০ টাকা

📅 পরীক্ষা ও কেন্দ্র

পরীক্ষার সময়: ২৬ এপ্রিল ২০২৬ থেকে ২৪ মে ২০২৬

📍 কেন্দ্রসমূহ:
১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা
২. বানৌজা তিতুমীর, খালিশপুর, খুলনা
৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম

নির্ধারিত দিনে সকাল ৮টার মধ্যে উপস্থিত থাকতে হবে

আবেদন সময়সীমা

আবেদন শুরু: ১৮ মার্চ ২০২৬
আবেদন শেষ: ২০ এপ্রিল ২০২৬

শাখা অনুযায়ী পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন এই লিংকে