বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ ২০২৬

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৯ জানুয়ারী, ২০২৬ এ ৫:১১ এএম
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ এসেছে। ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে নিয়োগ দেওয়া হবে। এসএসসি ও এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্সের নাম: ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট

🎓 শিক্ষাগত যোগ্যতা

জাতীয় মাধ্যম:
এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০

  • ইংরেজি মাধ্যম:
    ও লেভেলে ৬ বিষয়ের মধ্যে ২টিতে A, ৩টিতে B, ১টিতে C
    এ লেভেলে ২টি বিষয়েই B গ্রেড

  • সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী:
    এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০

  • ২০২৬ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থী:
    এসএসসিতে জিপিএ ৪.৫০ অথবা নির্ধারিত O লেভেল গ্রেড থাকতে হবে

  • 🏃 শারীরিক যোগ্যতা

    • পুরুষ:
      উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
      বুক: ৩০–৩২ ইঞ্চি
      ওজন: ৫৪ কেজি

    • নারী:
      উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি
      বুক: ২৮–৩০ ইঞ্চি
      ওজন: ৪৬ কেজি

    🎂 বয়সসীমা

    • সাধারণ প্রার্থী: ১৬.৫ – ২১ বছর (১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী)

    • সশস্ত্র বাহিনীতে কর্মরত: ১৮ – ২৩ বছর

    • বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়

    🇧🇩 অন্যান্য শর্ত

    • জাতীয়তা: বাংলাদেশি

    • বৈবাহিক অবস্থা: অবিবাহিত

    • তালাকপ্রাপ্ত/বিধবা/বিপত্নীক গ্রহণযোগ্য নয়

    📝 আবেদন প্রক্রিয়া

    • আবেদন মাধ্যম: অনলাইন

    • আবেদন ফি:
      আবেদন ফি ১০০০ টাকা
      অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা
      মোট: ২০০০ টাকা (অফেরতযোগ্য)

    • পেমেন্ট মাধ্যম: টেলিটক / বিকাশ / রকেট

    আবেদনের শেষ তারিখ

    • ১৪ মার্চ ২০২৬

     আগ্রহীরা এখনই অনলাইনে আবেদন করতে পারেন: বাংলাদেশ সেনাবাহিনী আবেদন পোর্টাল