নন-ক্যাডার ৬৭ পদে সরাসরি নিয়োগ: পিএসসির নতুন বিজ্ঞপ্তি


পিএসসি নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদন প্রক্রিয়া অনলাইনে। ছবি সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম ও ১০ম গ্রেড মিলিয়ে মোট ৬৭টি পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১২ মার্চ ২০২৬ থেকে এবং চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।
৯ম গ্রেডে মোট ৫৭টি পদ রয়েছে। এর মধ্যে প্রভাষক পদ (সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স, নন-টেক/পদার্থ ও রসায়ন) ২৫টি, ওয়ার্কশপ/ল্যাবরেটরি ইনচার্জ ও ওয়ার্কশপ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ৭টি, সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) ২টি, লেকচারার পদ ৪টি, মেডিকেল অফিসার ও ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ১২টি, ডেন্টাল সার্জন ১টি, সাইফার অফিসার ২টি, গ্রন্থাগারিক ১টি এবং সহকারী পরিচালক (টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণ) ১টি পদ অন্তর্ভুক্ত রয়েছে।
১০ম গ্রেডে মোট ৯টি পদ রয়েছে। এর মধ্যে হিসাবরক্ষণ কর্মকর্তা ১টি, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক ৪টি, সহকারী সাইফার অফিসার ৪টি পদে নিয়োগ দেওয়া হবে।
১১তম গ্রেডে একটি ব্যক্তিগত কর্মকর্তা পদ রয়েছে, যা মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা ইউনিটে পদায়ন করা হবে।
আবেদনযোগ্য বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম:
প্রার্থীদের টেলিটক অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে কমিশনের নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করে ফি জমা দিতে হবে।
আবেদন ফি:
৯ম ও ১০ম গ্রেডের পদসমূহ: ২০০ টাকা
১১তম গ্রেডের পদসমূহ: ১৫০ টাকা
অনগ্রসর শ্রেণীর জন্য: ৫০ টাকা (সকল গ্রেডে)
নোট: ফি জমাদানের সময়সীমা ৭২ ঘণ্টা।
আবেদনের সময়সীমা:
শুরু: ১২ মার্চ ২০২৬, দুপুর ১২টা
শেষ: ১৯ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬টা
শর্তাবলী ও নির্দেশনা:
১. শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একাধিক পদে আবেদন করা যাবে; প্রতিটি পদের জন্য আলাদা ফি দিতে হবে।
২. অনলাইন আবেদনপত্রে স্থায়ী জেলার তথ্য সঠিক হতে হবে; ভুল তথ্য প্রদানের ক্ষেত্রে আবেদন বাতিল হবে।
৩. শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য পরীক্ষায় শ্রুতলেখকের সহায়তা প্রদান করা হবে।
বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়ার জন্য ভিজিট করুন পিএসসির ওয়েবসাইট।










