ঢাকা ব্যাংকে নিয়োগ ২০২৬: রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:৩২ এএম
ঢাকা ব্যাংক পিএলসি রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি সংগৃহীত

ঢাকা ব্যাংক পিএলসি রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি সংগৃহীত

ঢাকা ব্যাংক পিএলসি তাদের ‘রিস্ক ম্যানেজমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ব্যাংক পিএলসি

পদের নাম: রিস্ক ম্যানেজমেন্ট অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আরএমডি/বাসেল/ক্রেডিট বা ট্রেজারিতে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে মৌখিক ও লিখিত যোগাযোগে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন: পূর্ণকালীন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

বয়সসীমা: নেই

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন শুরুর তারিখ: ৭ ফেব্রুয়ারি ২০২৬

আবেদনের শেষ সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৬


আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।