Something went wrong

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২২ অক্টোবর, ২০২৫ এ ৪:১২ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি কাস্টমার এক্সপেরিয়েন্স বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এই পদে মোট ৩০ জন নারী-পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্ডার ট্র্যাকিং, পেমেন্ট জটিলতা সমাধান, রিটার্ন ও রিফান্ড প্রক্রিয়ায় সহায়তার দক্ষতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যদিও অভিজ্ঞ প্রার্থীদের জন্য কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তবে নতুনরাও আবেদন করতে পারবেন।

চাকরিটি ফুলটাইম এবং অফিসভিত্তিক হবে। কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ঢাকার তেজগাঁও এলাকায়। বেতন স্কেল মাসিক ২২,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত, যা প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে।

বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা মোবাইল বিল, দুপুরের খাবার, প্রতি বছরে ইনক্রিমেন্ট এবং দুইটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অতিরিক্ত সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।

Advertisement
Advertisement