৪৮ পদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ


বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ছবি আজকেরপ্রথা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আওতাধীন আঞ্চলিক কার্যালয়গুলোতে বিভিন্ন গ্রেডে মোট ৪৮টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ থেকে ২০তম গ্রেডের এসব পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বুক বাইন্ডার, বার্তা বাহক, অফিস সহায়ক, মালী, পরিচ্ছন্নতা কর্মী
পদসংখ্যা: মোট ৪৮টি
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষরে নির্ধারিত গতিসহ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
অভিজ্ঞতা: বুক বাইন্ডার পদের জন্য সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: বাংলাদেশের স্থায়ী নাগরিক
বয়সসীমা: ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়সমূহ
বেতন: জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী গ্রেডভেদে ৮,২৫০ টাকা থেকে ২২,৪৯০ টাকা
অন্যান্য সুবিধা: সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রযোজ্য
আবেদন শুরুর তারিখ: চলমান
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।










