বিপিএটিসিতে বড় নিয়োগ, ৯–২০ গ্রেডে ২০ পদে চাকরির সুযোগ


বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৯–২০ গ্রেডে ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র (বিপিএটিসি) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ থেকে ২০ গ্রেডের মোট ২০টি পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র (BPATC)
পদের নাম: সহকারী পরিচালক (সাধারণ/কর্মচারী/বাজেট ও হিসাব/প্রটোকল ও পাবলিক রিলেশনস/ডরমিটরি লজিস্টিকস/মালামাল ও ক্রয়)
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: প্রযোজ্য নয়
অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি অনুযায়ী
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: বাংলাদেশি নাগরিক
বয়সসীমা: ১৮–৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র
বেতন: গ্রেড–৯: ২২,০০০–৫৩,০৬০ টাকা
অন্যান্য সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী
পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি অনুযায়ী
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: বাংলাদেশি নাগরিক
বয়সসীমা: ১৮–৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র
বেতন: গ্রেড–১৩: ১১,০০০–২৬,৫৯০ টাকা
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে এবং Standard Aptitude Test–এ উত্তীর্ণ হতে হবে
অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি অনুযায়ী
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: বাংলাদেশি নাগরিক
বয়সসীমা: ১৮–৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র
বেতন: গ্রেড–১৩: ১১,০০০–২৬,৫৯০ টাকা
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপিং গতি
চাকরির ধরন: সরকারি
প্রার্থীর ধরন: বাংলাদেশি নাগরিক
বয়সসীমা: ১৮–৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র
বেতন: গ্রেড–১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা
পদের নাম: ক্যাফেটেরিয়া হিসাব সহকারী
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পাস
বেতন: গ্রেড–১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা: ৩ বছরের অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
বেতন: গ্রেড–১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান পাস
বেতন: গ্রেড–২০: ৮,২৫০–২০,০১০ টাকা
পদের নাম: মালি
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান পাস
বেতন: গ্রেড–২০: ৮,২৫০–২০,০১০ টাকা
পদের নাম: বার্তা বাহক
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক বা সমমান পাস
বেতন: গ্রেড–২০: ৮,২৫০–২০,০১০ টাকা
পদের নাম: গেস্টহাউস অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান পাস
বেতন: গ্রেড–২০: ৮,২৫০–২০,০১০ টাকা
পদের নাম: কার্পেন্টার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান পাস
বেতন: গ্রেড–২০: ৮,২৫০–২০,০১০ টাকা
আবেদন শুরুর তারিখ: ১২ মার্চ ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করতে হবে বিপিএটিসির টেলিটক ওয়েবসাইটে: https://bpatc.teletalk.com.bd










