বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে চাকরির সুযোগ ২০২৬

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
১৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:০২ এএম
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সচিব বিভাগে পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। ২ বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

পদের নাম: পরিচালক (সচিব বিভাগ)

পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, ব্যবস্থাপনা, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্সসহ যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: চার্টার্ড সেক্রেটারি বা সমমানের পেশাগত ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা:প্রথম শ্রেণি বা সমমর্যাদার চাকরিতে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সচিব/কোম্পানি সচিব হিসেবে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২ বছর)

প্রার্থীর ধরন: অভিজ্ঞ প্রার্থী

বয়সসীমা: ন্যূনতম ৪০ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর

কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রযোজ্য নীতিমালা অনুযায়ী

আবেদন শুরুর তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, হালনাগাদ জীবনবৃত্তান্ত এবং প্রয়োজনীয় দলিলাদি পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ বরাবর সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলে (grm.hrd@bb.org.bd) পাঠাতে হবে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখুন