বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, সর্বোচ্চ বয়স ৩৫ বছর


অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী।
বাংলাদেশ বিমান বাহিনীতে স্বল্পমেয়াদী ও বিশেষ স্বল্পমেয়াদী কমিশনে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স, মিটিওরলজি ও শিক্ষা শাখায় এ নিয়োগ কার্যক্রম চলবে। আগ্রহীরা আগামী ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স, মিটিওরলজি শাখায় স্বল্পমেয়াদী কমিশন (DE 2026B) কোর্স এবং শিক্ষা (পদার্থ ও গণিত) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2026B) কোর্সের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা (যদি থাকে): নির্ধারিত শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে।
অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি অনুযায়ী প্রযোজ্য।
চাকরির ধরন: স্বল্পমেয়াদী কমিশন (DE 2026B) ও বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2026B)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (অবিবাহিত/বিবাহিত)
বয়সসীমা:
২৩ জুন ২০২৬ তারিখে
২০–৩০ বছর (DE 2026B কোর্সের জন্য)
২১–৩৫ বছর (SPSSC 2026B কোর্সের জন্য)
কর্মস্থল: বাংলাদেশ বিমান বাহিনী নির্ধারিত স্থান
বেতন: প্রশিক্ষণকালীন মাসিক ১০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী বেতন প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: প্রশিক্ষণ ও কমিশনপ্রাপ্তির সুযোগ।
আবেদন শুরুর তারিখ: চলমান
আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬
আবেদনের নিয়ম: আগ্রহীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১,০০০ টাকা। সম্ভাব্য যোগদানের তারিখ ২৩ জুন ২০২৬।










