বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ৮ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: সার্জেন্ট
পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস
অন্যান্য যোগ্যতা (যদি থাকে):
- মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে
- কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- প্রার্থীকে অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)
- শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে
অভিজ্ঞতা:নির্দিষ্ট অভিজ্ঞতা উল্লেখ নেই
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: ২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছর
বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড
মাসিক বেতন ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
অন্যান্য সুবিধা: সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য
আবেদন শুরুর তারিখ: ৮ মার্চ ২০২৬
আবেদনের শেষ সময়: ২ এপ্রিল ২০২৬
আবেদনের নিয়ম:
নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৪৮ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে










