Something went wrong

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ১০ নিহত

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৫ নভেম্বর, ২০২৫ এ ৫:১৩ এএম
আফগানিস্তানের খোস্ত অঞ্চলে পাকিস্তানের মধ্যরাতের বিমান হামলা। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের খোস্ত অঞ্চলে পাকিস্তানের মধ্যরাতের বিমান হামলা। ছবি: সংগৃহীত

মধ্যরাতে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু। বোমা হামলাটি খোস্ত প্রদেশের একটি বাড়িতে চালানো হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

আফগানিস্তানের তালেবান সরকারের বরাত দিয়ে আল জাজিরা জানায়, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় স্থানীয় সময় সোমবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। পৃথক আরেকটি হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে তথ্য নিশ্চিত করেছে আফগান প্রশাসন।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে সরাসরি বোমা নিক্ষেপ করেছে, যা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

মুজাহিদ দাবি করেন, হামলায় নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে। এছাড়া একই পরিবারের এক নারীও নিহত হয়েছেন। ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

তিনি আরও জানান, খোস্ত ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশ এবং পূর্বাঞ্চলের পাকতিকা এলাকায়ও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন কাজ করছে।

Advertisement
Advertisement