ট্রাম্পকে সন্তুষ্ট করার চেষ্টায় ইসরাইলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:৩৬ এএম
এপস্টেইনের প্রকাশিত নথিতে মোদির ইসরাইল সফর এবং ট্রাম্পকে খুশি করার দাবির বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবি সংগৃহীত

এপস্টেইনের প্রকাশিত নথিতে মোদির ইসরাইল সফর এবং ট্রাম্পকে খুশি করার দাবির বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এটি এই বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশিত সবচেয়ে বড় নথি হিসেবে ধরা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, প্রকাশিত নথিতে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর নাম উঠে আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নথিতে ২০১৭ সালের মোদি-ইসরাইল সফরের প্রসঙ্গ উল্লেখ রয়েছে। সেখানে এপস্টেইনের দাবি অনুযায়ী, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে মোদিকে ইসরাইল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের নথি অনুযায়ী, মোদি সেই পরামর্শ মেনে ইসরাইল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করার জন্য সেখানে নেচেছেন ও গানও গেয়েছেন।

এ নথি প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে সমালোচনা ও জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে ভারত সরকার এই দাবিকে কঠোরভাবে অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, “এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও নিন্দনীয়। এগুলো কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এবং সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।”

উল্লেখ্য, নথির বিশাল তথ্যভাণ্ডার প্রকাশের ফলে এপস্টেইন সংক্রান্ত নানা কেলেঙ্কারি ও আন্তর্জাতিক রাজনীতির প্রভাব নিয়ে বিশ্বব্যাপী নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: বিবিসি, জেরুজালেম পোস্ট