Something went wrong
ট্রাম্প বললেন,

নিউইয়র্কবাসী ‘পাগল’ হলে মামদানিকে মেয়র বানাবে

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১ জুলাই, ২০২৫ এ ৩:৩৩ পিএম
নিউইয়র্কবাসী ‘পাগল’ হলে মামদানিকে মেয়র বানাবে

নিউইয়র্কবাসী ‘পাগল’ হলে ডেমোক্র্যাটিক পার্টির জোহরান মামদানিকে মেয়র নির্বাচিত করবে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় বংশোদ্ভূত এই মুসলিম প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে জয় লাভ করেছেন। তিনি পরাজিত করেছেন তার প্রতিদ্বন্দ্বী, নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে। এখন তিনি রিপাবলিকান পার্টির প্রার্থীর বিরুদ্ধে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মামদানি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, “মামদানি একজন কমিউনিস্ট। আর আমাদের এখন সবচেয়ে কম দরকার যা, তা হলো আরেকজন কমিউনিস্ট!”

৩৩ বছর বয়সী মামদানি যদি মেয়র নির্বাচিত হন, তবে তিনি হবেন নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র।

ট্রাম্প জানান, মামদানি নির্বাচিত হলেও তিনি তাকে কোনো অর্থ বরাদ্দ দেবেন না। তিনি বলেন, “আমার মনে হয়, তার সঙ্গে আমাদের অনেক মজা হবে। কারণ অর্থ চাইলে তাকে হোয়াইট হাউসের ভবনের মধ্য দিয়ে যেতে হবে। তবে চিন্তার কিছু নেই—সে কিছু নিয়ে যেতে পারবে না।”

তিনি আরও বলেন, “সত্যি বলতে, আমি শুনেছি—সে সুবিধাজনক মানুষ নয়। আমার ধারণা, নিউইয়র্কের মানুষ পাগল হয়ে গেছে। যদি তারা এই পথে যায়, আমি মনে করি তারা সত্যিই পাগল। মামদানি মেয়র হলে স্থানীয় সরকারে আমাদের প্রথমবারের মতো একজন কমিউনিস্ট থাকবে—একজন খাঁটি, প্রকৃত কমিউনিস্ট।”

মামদানি এর আগে বলেছিলেন, নির্বাচিত হলে তিনি নিউইয়র্কে সরকারি গ্রোসারির দোকান চালু করবেন। আর এ কারণেই তাকে ‘কমিউনিস্ট’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

আজকের প্রথা/এআর

Advertisement
Advertisement