ঢাকায় বেড়েছে তাপমাত্রা, বজ্রবৃষ্টির আভাস


ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গতকাল সোমবার সামান্য বৃষ্টি হয়েছে। তবে আজ মঙ্গলবার সকালে আগের দিনের তুলনায় বেড়েছে গরম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫৮ মিনিটে।










