ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যা

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১ মার্চ, ২০২৬ এ ৪:৫২ এএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ও স্ত্রী আফরা ইবনাত ইকরা। ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ও স্ত্রী আফরা ইবনাত ইকরা। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ – ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনাটি ঘটে।

ঘটনার সময় অভিনেতা জাহের আলভী নেপালে শুটিংয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পোস্টে আলভী উল্লেখ করেন, “আমি বর্তমানে নেপালে শুটিং করছি। এই খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছি। দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি। দেশে ফিরে সবাইকে বিস্তারিত জানাব।”

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দেওয়া পোস্ট

অভিনেতার স্ত্রী মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে। একদিন আগে নিজের ফেসবুকে জাহের আলভী লিখেছিলেন, “ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না।”

ইকরার মন্তব্য ছিল, “অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছ কেন!” এই পোস্ট ও মন্তব্যের কারণে সম্প্রতি নেটিজেনদের মধ্যে দাম্পত্য জীবনে মনোমালিন্য নিয়ে নানা জল্পনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে।