Something went wrong

ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে যে প্রতিশ্রুতি দিলেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:১২ এএম
সাদিক কায়েম। ছবি:সংগৃহীত

সাদিক কায়েম। ছবি:সংগৃহীত

ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম। তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদিক কায়েম এ বক্তব্য দেন।

তিনি বলেন, “আজ আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের শহীদদের, মহান মুক্তিযুদ্ধের শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া শহীদদের এবং ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতনে নিহত সব শহীদদের। মহান আল্লাহ তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।”

নবনির্বাচিত ভিপি আরও বলেন, “শিক্ষার্থীরা আমাদের যে আমানত দিয়েছেন, আমরা তার যথাযথ মর্যাদা রক্ষা করব। প্রতিশ্রুতি দিচ্ছি—ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর না করা পর্যন্ত আমরা থামব না।”

তিনি জানান, তিনি ভিপি হিসেবে নয়, বরং সহপাঠীদের ভাই-বোন হিসেবে পরিচয় দিতে চান। তাঁর লক্ষ্য হলো একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

সাদিক কায়েম আরও বলেন, “আমরা সহযোদ্ধাদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। যারা নির্বাচনে অংশ নিয়েছেন, প্রত্যেকেই আমাদের উপদেষ্টা। তাঁদের পরামর্শে আমরা কাজ করব এবং আমাদের ভুলগুলো সংশোধন করব।

Advertisement
Advertisement