Something went wrong

গোপালগঞ্জ জেলায় আজ এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৫ এ ১:৫৪ এএম
ছবি : আজকের প্রথা গ্রাফিক্স

ছবি : আজকের প্রথা গ্রাফিক্স

গোপালগঞ্জ জেলায় কারফিউ জারির কারণে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে শুধুমাত্র ওই জেলার জন্য। দেশের অন্য সব জায়গায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। গোপালগঞ্জ জেলা ঢাকা বোর্ডের আওতাভুক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা। যদিও ওই দিন বিকেলেও কয়েকটি বিষয়ের পরীক্ষা রয়েছে, তবে গোপালগঞ্জ জেলায় বিকালের কোনো পরীক্ষা নির্ধারিত ছিল না। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন।

 

আজকের প্রথা/এআর

Advertisement
Advertisement