৩৩ সদস্যের কমিটি ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি

গাজীপুর ( জেলা ) প্রতিনিধি
গাজীপুর ( জেলা ) প্রতিনিধি
২২ জানুয়ারী, ২০২৬ এ ৯:১৩ এএম
আহ্বায়ক এমএম শোয়াইব ও সদস্য সচিব খন্দকার আল আমিন। ছবি: সংগৃহীত

আহ্বায়ক এমএম শোয়াইব ও সদস্য সচিব খন্দকার আল আমিন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির গাজীপুর জেলার ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এমএম শোয়াইবকে আহ্বায়ক এবং খন্দকার আল আমিনকে সদস্য সচিব করা হয়েছে।

দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ছয় মাস।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু রায়হান মিসবাহ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. শামীম শেখকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে আসাদুল ইসলাম ইমনকে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রায়হান।

দলীয় সূত্র জানায়, গাজীপুর জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন এই কমিটির মাধ্যমে গাজীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সংগঠন আরও সক্রিয় ও সুসংগঠিত হবে বলে আশা করছে দলীয় নেতৃত্ব।