Something went wrong

মধুপুরে পঁচা-বাসি গরুর মাংস বিক্রি দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৩১ মার্চ, ২০২৬ এ ১১:১৯ এএম
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন ছবি: আজকের প্রথা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পঁচা, বাসি ও পোকায় আক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার হাটখোলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী মাংস ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব (সাং-পুন্ডুরা) কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে জব্দকৃত প্রায় ১ মণ পঁচা ও অস্বাস্থ্যকর মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান।
এ বিষয়ে এনসিপি মধুপুর শাখার প্রধান সমন্বয়ক সবুজ মিয়সহ অনেকে বলেন, অসুস্থ, মৃতপ্রায় কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির ঘটনা এলাকায় প্রায়ই ঘটে। বিশেষ করে কম দামে মাংস বিক্রির নামে কিছু অসাধু ব্যবসায়ী এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নিয়মিত নজরদারি জোরদারের আহ্বান জানান।
স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পঁচা, বাসি ও পোকায় আক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার হাটখোলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী মাংস ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব (সাং-পুন্ডুরা) কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে জব্দকৃত প্রায় ১ মণ পঁচা ও অস্বাস্থ্যকর মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান।
এ বিষয়ে এনসিপি মধুপুর শাখার প্রধান সমন্বয়ক সবুজ মিয়সহ অনেকে বলেন, অসুস্থ, মৃতপ্রায় কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির ঘটনা এলাকায় প্রায়ই ঘটে। বিশেষ করে কম দামে মাংস বিক্রির নামে কিছু অসাধু ব্যবসায়ী এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নিয়মিত নজরদারি জোরদারের আহ্বান জানান।
স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Advertisement