Something went wrong

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে শোকজ

সিলেট ( জেলা ) প্রতিনিধি
সিলেট ( জেলা ) প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর, ২০২৫ এ ৪:১৯ এএম
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি:সংগৃহীত

সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি:সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত থেকে এ নির্দেশ জারি করা হয়। আদালতের আদেশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তবে রোববার সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে নোটিশ পৌঁছায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিসি মো. সারওয়ার আলম। তিনি বলেন, বিষয়টি আদালতের প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সময়মতো এর জবাব দেওয়া হবে।

আদালত সূত্র জানায়, সিলেটের খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের হওয়া এক রিট মামলার প্রেক্ষিতে এই শোকজ নোটিশ পাঠানো হয়।

এ বিষয়ে আইনজীবী ইরশাদুল হক গণমাধ্যমকে জানান, তার মক্কেল খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হক আদালতে আবেদন করার পর বিচারক এ নির্দেশ দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Advertisement
Advertisement