Something went wrong

ভুল ট্রেনে উঠে ধর্ষণের শিকার তরুণী

টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
২৭ জুলাই, ২০২৫ এ ৪:২২ এএম
ধর্ষণ - ছবি : আজকের প্রথা

ধর্ষণ - ছবি : আজকের প্রথা

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এলাকায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার রাতে এই জবানবন্দি নেওয়া হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া গ্রামের দুলাল চন্দ্র দাস (২৮), সজীব খান (১৯) ও রুপু মিয়া (২৭)। শনিবার সকালে টাঙ্গাইল সদর থানা ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

ভুক্তভোগী তরুণীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। ২২ বছর বয়সী ওই তরুণী চট্টগ্রামের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। গত শুক্রবার রাতে তিনি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী ট্রেনে উঠতে গিয়ে ভুল করে দিনাজপুরগামী ট্রেনে উঠে পড়েন। পরে বুঝতে পেরে টাঙ্গাইল স্টেশনে নেমে পড়েন।

রাত প্রায় ১টার দিকে স্টেশন এলাকায় ওই তরুণী তিন বখাটের খপ্পরে পড়েন। তাঁরা ঢাকাগামী বাসে তুলে দেওয়ার কথা বলে তাঁকে একটি নির্জন বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। প্রথমে দুলাল ধর্ষণ করেন, পরে সজীব ও রুপু মিয়া তাঁকে স্টেশনের পাশে একটি বাড়িতে নিয়ে পুনরায় ধর্ষণ করেন।

পরদিন শনিবার বিকেলে তরুণী টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় এই তিনজনকে আসামি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ধর্ষণের কথা স্বীকার করেন। পরে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তভোগী তরুণীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রোববার তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।

Advertisement