আজকের খেলা ২৯ জানুয়ারি ২০২৬: ক্রিকেট, টেনিস ও ইউরোপা লিগ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারী, ২০২৬ এ ৩:২৯ এএম
ক্রিকেট, টেনিস ও ফুটবলে জমজমাট সূচি—আজকের খেলা ২৯ জানুয়ারি ২০২৬।

ক্রিকেট, টেনিস ও ফুটবলে জমজমাট সূচি—আজকের খেলা ২৯ জানুয়ারি ২০২৬।

আজ বৃহস্পতিবার ক্রীড়াাঙ্গনে রয়েছে ভিন্নধর্মী উত্তেজনা। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে আজ অনুষ্ঠিত হবে নারী এককের সেমিফাইনাল। ক্রিকেটে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। রাতে ইউরোপা লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ লড়াইও রয়েছে সূচিতে।

🏏 ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আজ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে। খেলা দেখা যাবে র‍্যাবিটহোল ও স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ।

আন্তর্জাতিক ক্রিকেটে আজ শুরু হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে পিটিভি ও এ স্পোর্টসে।

এদিকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। স্টার স্পোর্টস ২-এ সরাসরি সম্প্রচার হবে ম্যাচটি।

🎾 টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে আজ নারী এককের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন আরিনা সাবালেঙ্কা ও এলিনা সভিতোলিনা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

এরপর দ্বিতীয় সেমিফাইনালে জেসিকা পেগুলার বিপক্ষে খেলবেন এলেনা রিবাকিনা। প্রথম ম্যাচ শেষ হওয়ার পরই শুরু হবে এই লড়াই। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২ ও সনি স্পোর্টস ৫।

ফুটবল

উয়েফা ইউরোপা লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডে আজ রাতে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। রাত ২টায় অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে সালজবুর্গের। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ১-এ।

একই সময়ে আরেক ম্যাচে প্যানাথিনাইকোসের বিপক্ষে মাঠে নামবে রোমা। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২।