আজকের ম্যাচ সূচি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | লাইভ ক্রিকেট ও ফুটবল


চ্যাম্পিয়নস লিগ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনায় ভরপুর ১৭ ফেব্রুয়ারি ২০২৬-এর ম্যাচ সূচি।
আজ রাত থেকেই জমে উঠছে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ-এর প্লে-অফ পর্ব। একই দিনে ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে নারী রাইজিং স্টারস এশিয়া কাপ ও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনজুড়ে ব্যস্ত সূচিতে থাকছে একাধিক হাইভোল্টেজ লড়াই।
🏏 ক্রিকেট
নারী রাইজিং স্টারস এশিয়া কাপ
ভারত ‘এ’ বনাম নেপাল
সরাসরি, সকাল ৮-৩০ মিনিট
সম্প্রচার: টি স্পোর্টস
টি-টোয়েন্টি বিশ্বকাপ
নিউজিল্যান্ড বনাম কানাডা
সরাসরি, বেলা ১১-৩০ মিনিট
আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে
সরাসরি, দুপুর ৩-৩০ মিনিট
স্কটল্যান্ড বনাম নেপাল
সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট
সম্প্রচার: টি স্পোর্টস ও নাগরিক
⚽ ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ (প্লে-অফ)
গালাতাসারাই বনাম জুভেন্টাস
সরাসরি, রাত ১১-৪৫ মিনিট
সম্প্রচার: সনি স্পোর্টস ২
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
সরাসরি, রাত ২টা
সম্প্রচার: সনি স্পোর্টস ২
মোনাকো বনাম পিএসজি
সরাসরি, রাত ২টা
সম্প্রচার: সনি স্পোর্টস ১
ডর্টমুন্ড বনাম আতালান্তা
সরাসরি, রাত ২টা
সম্প্রচার: সনি স্পোর্টস ৫
আজকের সূচিতে ক্রিকেট ও ফুটবলের বড় বড় দলের লড়াই থাকায় ক্রীড়াপ্রেমীদের জন্য দিনটি হতে যাচ্ছে জমজমাট। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, যেখানে সামান্য ভুলেই শেষ হয়ে যেতে পারে স্বপ্ন।










