নতুন মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৮:৫৫ এএম
জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করছেন। ছবি সংগৃহীত

জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করছেন। ছবি সংগৃহীত

মঙ্গলবার সকালে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন:
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. আমির খসরু মাহমুদ চৌধুরী
৩. সালাহউদ্দিন আহমদ
৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু)
৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
৬. এ জেড এম জাহিদ হোসেন
৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
৮. আবদুল আউয়াল মিন্টু
৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
১০. মিজানুর রহমান মিনু
১১. নিতাই রায় চৌধুরী
১২. খন্দকার আবদুল মুক্তাদীর
১৩. আরিফুল হক চৌধুরী
১৪. জহির উদ্দিন স্বপন
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম (রিতা)
১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১৮. আসাদুল হাবিব দুলু
১৯. মো. আসাদুজ্জামান
২০. জাকারিয়া তাহের
২১. দীপেন দেওয়ান
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম

২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন:
১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. আমিনুল হক (টেকনোক্র্যাট)
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১০. হাবিবুর রশীদ
১১. মো. রাজিব আহসান
১২. মো. আব্দুল বারী
১৩. মীর শাহে আলাম
১৪. জোনায়েদ সাকি
১৫. ইশরাক হোসেন
১৬. ফারজানা শারমিন
১৭. শেখ ফরিদুল ইসলাম
১৮. নুরুল হক
১৯. ইয়াসের খান চৌধুরী
২০. এক ইকবাল হোসেইন
২১. এম এ মুহিত
২২. আহমেদ সোহেল মঞ্জুর
২৩. ববি হাজ্জাজ
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন দল সরকারের কার্যক্রমে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিজ্ঞ নেতাদের অন্তর্ভুক্তি দলের নীতি ও প্রশাসনিক কার্যক্রমে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।