ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু


ইসির সামনে অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতা ও কর্মীরা অংশ নিচ্ছেন। ছবি সংগৃহীত
ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ছাত্রদল তাদের অবস্থান কর্মসূচি শুরু করে। সরজমিনে দেখা যায়, সকাল ১১টার দিকে ছাত্রদলের কর্মীরা ধীরে ধীরে ইসির সামনে জমায়েত হতে শুরু করেন। মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্র নেতারা উপস্থিত হন এবং তাদের অবস্থান শুরু করেন।
কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের অধিকার ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ইসির কাছে তাদের দাবি তুলে ধরেন।
দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচির মাধ্যমে ছাত্রদল শিক্ষার্থীদের মধ্যে ভোটাধিকার ও স্বচ্ছ নির্বাচনের দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করছে।










