হাসনাত-নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার সারজিস আলমের স্ট্যাটাস ভাইরাল

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:৪০ এএম
হাসনাত-নাসীরুদ্দীন_পাটওয়ারী-সারজিস। ছবিঃ সংগৃহীত

হাসনাত-নাসীরুদ্দীন_পাটওয়ারী-সারজিস। ছবিঃ সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সামাজিক মাধ্যমে দেওয়া স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পৃথক পোস্ট দেন তারা। সারজিস আলম রাত ৮টা ১০ মিনিটে স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, “যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই!”

এর আগে শনিবার ইফতারের পর, সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে হাসনাত আবদুল্লাহ ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে মাত্র দুটি শব্দের স্ট্যাটাস দেন। এটি প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষ পোস্টটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখান।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারীও ফেসবুকে পোস্ট দেন। তার পোস্টে লেখা ছিল, “ইনকিলাব জিন্দাবাদ! ✊ চাঁদাবাজ মুর্দাবাদ! 🚫।” পোস্টটিতে আড়াই লাখের বেশি লাইক, ২১ হাজারের বেশি মন্তব্য এবং প্রায় ৮ হাজার শেয়ার রেকর্ড করা হয়।

এই স্ট্যাটাসগুলোর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতা ও সমর্থকদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পোস্টগুলো দলের ভিন্ন অঞ্চলের নেতাদের এক ধরনের একমত ও সমন্বয় প্রদর্শন করছে।

এ ঘটনাটি দেশের রাজনৈতিক দৃশ্যপট এবং সোশ্যাল মিডিয়া আলোচনায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।