রুমিন ফারহানার তীব্র আক্রমণ-হাসনাতকে বললেন ‘ফকিন্নির বাচ্চা’

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫ এ ১০:০০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর মধ্যে তীব্র বাগযুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত রোববার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক’ হিসেবে আখ্যায়িত করেন।

এমন মন্তব্যের তীব্র জবাব দেন রুমিন ফারহানা। তিনি সোমবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে কটাক্ষ করেন। একই সঙ্গে তিনি হাসনাতের আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট বিভিন্ন ছবি ও তথ্য প্রকাশ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার পর বিপুল প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই রুমিন ফারহানার বক্তব্যকে কঠোর সমালোচনা করেছেন, আবার অনেকে বিষয়টিকে রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। পোস্টটিতে হাজারো মানুষ কমেন্ট ও শেয়ার করেছেন, যা বিতর্ককে আরও তীব্র করেছে।

এদিকে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিএনপির নেতারা নির্বাচন কমিশনের শুনানিকে নিজেদের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত করেছে। তিনি বলেন, “বিএনপির আওয়ামীবিষয়ক সম্পাদক আছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ।” তার দাবি, এই ধরণের রাজনীতি দেশকে আবারও সংকটের দিকে ঠেলে দেবে।

রাজনৈতিক অঙ্গনে এই বির্তক নতুন মাত্রা যোগ করেছে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়েছে।