রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ২০২৬

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৩:৪৩ এএম
রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন। নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আরমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন। নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীতড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন। নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জারি করা নির্দেশনা অনুযায়ী, রমজানজুড়ে ব্যাংকে গ্রাহক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। নতুন সময়সূচি আজ থেকে কার্যকর হয়েছে এবং রমজান মাসজুড়ে তা বহাল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে গ্রাহকরা সরাসরি লেনদেন করতে পারবেন দুপুর আড়াইটা পর্যন্ত। এরপরের সময় দাপ্তরিক কাজ, হিসাব সমন্বয় ও অভ্যন্তরীণ কার্যক্রম সম্পন্ন করা হবে। সাধারণ সময়ে ব্যাংক সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে এবং গ্রাহক লেনদেন চলে বিকাল ৪টা পর্যন্ত।

ব্যাংকের পাশাপাশি দেশের পুঁজিবাজারের লেনদেন সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। রমজানে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। স্বাভাবিক সময়ে যা দুপুর আড়াইটা পর্যন্ত চলত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীদের সুবিধা ও রমজানের সময়সূচি বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম সচল রাখতে হবে, যাতে গ্রাহকসেবা বিঘ্নিত না হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অফিস সময়ও একইভাবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি, ক্লিয়ারিং কার্যক্রম ও অন্যান্য দাপ্তরিক কাজ নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে। রমজান শেষে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার আগের নিয়মিত সময়সূচিতে ফিরে যাবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।