Something went wrong

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৫ এ ৩:১৪ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফাইল ছবি

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট ধরে উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে। এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কেরই প্রতিফলন।

 

আজকের প্রথা/এআর

Advertisement
Advertisement