Something went wrong
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মধুপুরের মুক্তিযোদ্ধা প্রমোদ চাম্বুগং আর নেই

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৮ জুলাই, ২০২৫ এ ১০:৫০ এএম
মো. জুবায়ের হোসেন এর নেতৃত্বে চৌকস পুলিশ দল এ গার্ড অব অনার প্রদান ছবি : আজকের প্রথা

মো. জুবায়ের হোসেন এর নেতৃত্বে চৌকস পুলিশ দল এ গার্ড অব অনার প্রদান ছবি : আজকের প্রথা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকড়াগুনি গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ চাম্বুগং আর নেই। দীর্ঘদিন হার্টজনিত সমস্যায় ভোগার পর রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

সোমবার ১৫ জুলাই, বিকেল সাড়ে ৩টা: রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুর পর শোলাকুড়ি ইউনিয়নের নিজ গ্রামে তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মির্জা মো. জুবায়ের হোসেন এর নেতৃত্বে চৌকস পুলিশ দল এ গার্ড অব অনার প্রদান করে।

এই সময় উপস্থিত ছিলেন মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. রুবেল, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রমোদ চাম্বুগংয়ের পরিবারের সদস্যরা।

প্রমোদ চাম্বুগং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এই বীর যোদ্ধার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর ছিল ০১৯৩০০০১৬৭৩।

Advertisement
Advertisement