Something went wrong

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের নিরপেক্ষ বার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৫ এ ৮:৩৭ এএম
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।। ছবি  সংগৃহীত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।। ছবি সংগৃহীত

বাংলাদেশে জাতীয় সরকার গঠন ও জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত “ডিক্যাব টক” অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশে জাতীয় সরকার গঠন হওয়া না হওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন কখন হবে, সেটাও বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে চীন বিশ্বাস করে।”

বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “বিগত সময়ে চীন কেন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি, তা সবারই জানা।”

এছাড়া তিনি চীনা যুদ্ধবিমান দুর্ঘটনার বিষয়ে বলেন, “মাইলস্টোনে যে দুর্ঘটনা ঘটেছে, তার তদন্ত চলছে। শিগগিরই চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দলের ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে।”

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি বলেন, “তাদের নিজ দেশে ফেরত যাওয়াই একমাত্র টেকসই সমাধান। চীন, বাংলাদেশ ও মিয়ানমার—তিন পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। তবে রাখাইনের বর্তমান পরিস্থিতির কারণে তা এখনই সম্ভব নয়।”

ডিক্যাব টক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

Advertisement
Advertisement