Something went wrong

নরসিংদীতে বিসিএস ৮৪ ফোরামের নতুন কমিটি গঠন

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
৩১ জানুয়ারী, ২০২৬ এ ৪:৫১ এএম
নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত অনুষ্ঠানে বিসিএস ৮৪ ফোরামের সদস্য। ছবি:সংগৃহীত

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত অনুষ্ঠানে বিসিএস ৮৪ ফোরামের সদস্য। ছবি:সংগৃহীত

 ‘বিসিএস ৮৪ ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সচিব মো. আবদুল খালেককে সভাপতি এবং অতিরিক্ত সচিব খালিদ মাহমুদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত ফোরামের বার্ষিক পিকনিক ও সৌহার্দ্য অনুষ্ঠানের পর সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বিসিএস ১৯৮৪ ব্যাচের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে প্রথম ভাইস চেয়ারম্যান হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ডা. আমিন এবং দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি মাহফুজুর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. সিরাজুল ইসলাম।

এছাড়া কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন ক্যাডার ও দপ্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করে মোট ৪৬ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি মো. আবদুল খালেক পূর্ববর্তী কমিটিতে ১ নম্বর সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি অফিসার্স ক্লাব ঢাকা-এর ট্রেজারার এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। কর্মজীবনে তিনি চাঁদপুর ও যশোর জেলার জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নবগঠিত কমিটি বিসিএস ৮৪ ব্যাচের পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং সামাজিক কর্মকাণ্ড জোরদারে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

Advertisement
Advertisement