চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে যুবলীগের ৮ নেতাকর্মী আটক

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:২৮ এএম
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুলিশ রিয়াজউদ্দিন বাজার থেকে যুবলীগের আট নেতাকর্মীকে আটক করছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুলিশ রিয়াজউদ্দিন বাজার থেকে যুবলীগের আট নেতাকর্মীকে আটক করছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার থেকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য।

পুলিশ জানায়, রাইফেল ক্লাব এলাকা থেকে হঠাৎ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের আট নেতাকর্মীকে আটক করে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন– মো. তুষার, আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন বাবু, মো. শরীফ হোসেন মুন্না, সৈয়দ হামিদ মিয়াজী, মো. মাসুদুর রহমান ও মো. রিয়াজ হোসেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ঝটিকা মিছিল করার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটজনকে আটক করেছে। তিনি আরও বলেন, “আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন।”

পুলিশি অভিযান ও নেতাকর্মীদের আটক নিয়ে স্থানীয়রা বলেন, রিয়াজউদ্দিন বাজার এলাকা শান্তিপূর্ণ রাখতে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ এলাকা ও সাধারণ মানুষের জন্য নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।