Something went wrong

উত্তরার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৫ এ ৮:৫৪ এএম
আগুন নিয়ন্ত্রেণে ৮ টি ইউনিট সহ স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রতিনিধিরা আগুন নিয়ন্ত্রণে কাজ করতেছে

আগুন নিয়ন্ত্রেণে ৮ টি ইউনিট সহ স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রতিনিধিরা আগুন নিয়ন্ত্রণে কাজ করতেছে

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে বিমানটি মাইলস্টোন কলেজের চত্বরে আছড়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম জানান, বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে পড়ে।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এসব ইউনিট এসেছে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং পরে উত্তরায় বিধ্বস্ত হয়।

 

আজকের প্রথা/এআর

Advertisement
Advertisement