ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজি ও অপরাধের তথ্য জানাতে মির্জা ফখরুল উদ্বোধন করেছেন অনলাইন ওয়েবসাইট


ঠাকুরগাঁওয়ের চাঁদাবাজি ও অপরাধের তথ্য জানাতে মির্জা ফখরুল উদ্বোধন করেছেন অনলাইন ওয়েবসাইট। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও জেলার চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের তথ্য জনগণ সরাসরি জানাতে ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ মির্জা ফখরুল জনগণকে আহ্বান জানিয়েছেন, এলাকার যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় বা অপরাধমূলক কার্যক্রম সরাসরি তার কাছে ওয়েবসাইটের মাধ্যমে জানান। তিনি বলেন, “আপনার সমস্যা, অভিযোগ বা যেকোনো ধরনের অন্যায় আমাদের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য।”
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ওয়েবসাইটটি ৭ জানুয়ারি উদ্বোধন করা হয়েছে। ইতিমধ্যে মানুষ অনেক মেসেজ পাঠিয়েছেন। মির্জা ফখরুল জানিয়েছেন, তার টিম এই মেসেজগুলো কম্পাইল করছে এবং শিগগিরই সকলের প্রতিক্রিয়া দেওয়া হবে।
মন্ত্রী বলেন, ওয়েবসাইটের মাধ্যমে জনগণের অপরাধ ও চাঁদাবাজি সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সমাধান করা সহজ হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করবে।
স্থানীয়রা ইতিমধ্যেই ওয়েবসাইট ব্যবহার শুরু করেছেন। মির্জা ফখরুল আশা প্রকাশ করেছেন, ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।









