Something went wrong

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৫১ এএম
মারা যাওয়া সাংবাদিক তরিকুল ইসলামের পরিচয়পত্রছবি: সংগৃহীত

মারা যাওয়া সাংবাদিক তরিকুল ইসলামের পরিচয়পত্রছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের সময় তরিকুল ইসলাম নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এই ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে সংবাদ সংগ্রহের সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন।

অন্য সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, অচেতন অবস্থায় তরিকুলকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তরিকুলের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তরিকুল ইসলাম বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement
Advertisement