যমুনা ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
১৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:২৯ এএম
যমুনা ব্যাংক পিএলসি আইটি সাপোর্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যমুনা ব্যাংক পিএলসি আইটি সাপোর্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসি ‘আইটি সাপোর্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি

পদের নাম: আইটি সাপোর্ট অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা এমএসসি (সিএসই/সিএস/আইটি/সমমান)

অন্যান্য যোগ্যতা: ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে

অভিজ্ঞতা: ২–৩ বছর

চাকরির ধরন: পূর্ণকালীন

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য

আবেদন শুরুর তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী

আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আবেদনের নিয়ম: আগ্রহীরা সংশ্লিষ্ট লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।