বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬: ১০ হাজার পদে আবেদন শুরু

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১০:৩৯ এএম
বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ পুলিশ ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: কনস্টেবল
পদসংখ্যা: ১০,০০০টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: শারীরিকভাবে সুস্থ, ৬/৬ দৃষ্টিশক্তি, উচ্চতা ও ওজন যোগ্যতা অনুযায়ী
অভিজ্ঞতা: প্রার্থী অভিজ্ঞতার প্রয়োজন নেই
চাকরির ধরন: স্থায়ী/সরকারি
প্রার্থীর ধরন: অবিবাহিত হতে হবে
বয়সসীমা: ১৮–২০ বছর
কর্মস্থল: সারাদেশ
বেতন: সরকারী নিয়ম অনুযায়ী প্রদান
অন্যান্য সুবিধা: স্বাস্থ্যসেবা, বার্ষিক বোনাস ও অন্যান্য সরকারি সুবিধা
আবেদন শুরুর তারিখ: ৫ মার্চ ২০২৬
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬
আবেদনের নিয়ম: আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন।