টিআইবিতে ডেপুটি কোঅর্ডিনেটর পদে নিয়োগ, বেতন ১.৪০ লাখ টাকা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ । ছবি: সংগৃহীত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ডেপুটি কোঅর্ডিনেটর’ পদে একজন নারী প্রার্থী নিয়োগ দেবে।
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২৭ থেকে ৬০ বছরের মধ্যে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী ফুলটাইম ভিত্তিতে ঢাকায় কর্মরত থাকবেন। এ পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৬০৬ টাকা।
আগ্রহী প্রার্থীদের টিআইবির ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ করা হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।









