মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ২৮৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬


মৎস্য অধিদপ্তরের ২৮৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৮ ফেব্রুয়ারি ২০২৬।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর ২৮৪টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬ ও ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরিতে এই নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে।
প্রতিষ্ঠানের নাম: মৎস্য অধিদপ্তর
পদের নাম: হ্যাচারি সহকারী, ভান্ডার রক্ষক, গাড়িচালক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, ডেকহ্যান্ড (উচ্চস্কেল), অফিস সহায়ক
পদসংখ্যা: মোট ২৮৪টি
হ্যাচারি সহকারী–৫
ভান্ডার রক্ষক–২
গাড়িচালক–৬
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক–১৩৫
ক্যাশিয়ার–৪
ডেকহ্যান্ড (উচ্চস্কেল)–৬
অফিস সহায়ক–১২৬
শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি, এইচএসসি, জেএসসি বা সমমান পাস (পদভেদে ভিন্ন)।
হ্যাচারি সহকারী পদের জন্য জীববিজ্ঞানসহ এসএসসি ও মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
ক্যাশিয়ার পদের জন্য বাণিজ্য বিভাগে এইচএসসি।
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য এইচএসসি ও কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স।
অন্যান্য যোগ্যতা (যদি থাকে):
অফিস সহকারী পদের ক্ষেত্রে টাইপিং গতি বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ।
ক্যাশিয়ার পদের জন্য বেসিক কম্পিউটার জ্ঞান।
গাড়িচালক পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স।
অভিজ্ঞতা: গাড়িচালক ও ডেকহ্যান্ড পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরির ধরন: সরকারি স্থায়ী চাকরি
প্রার্থীর ধরন: বাংলাদেশি নাগরিক
বয়সসীমা: ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশ (অধিদপ্তরের নির্ধারিত স্থান)
বেতন:
গ্রেড-১৬: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড-২০: ৮,২৫০–২০,০১০ টাকা
অন্যান্য সুবিধা:
সরকারি বিধি অনুযায়ী ভাতা ও সুযোগ-সুবিধা প্রযোজ্য
আবেদন শুরুর তারিখ:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ সময়:
১৫ মার্চ ২০২৬, বিকেল ০৫:০০টা
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে dof.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন।
১–৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা।
৭ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ৬২ টাকা।
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ৬২ টাকা।
আবেদন ফরম জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।










