Something went wrong

হাসপাতালে লাইফ সাপোর্টে অভিনেত্রী শাওনের মা

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৩০ জুন, ২০২৫ এ ৭:১৮ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মায়ের অসুস্থতার খবর জানান শাওন নিজেই।

আজ রোববার (২৯ জুন) নিজের ফেসবুক পোস্টে শাওন লেখেন, “আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী—আমার আম্মু বর্তমানে ইউনাইটেড হাসপাতালের হৃদরোগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (CCU)-তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।”

তিনি জানান, গত ১৫ ঘণ্টায় তার মা দুইবার বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। “আমরা তাকে প্রায় হারিয়েই ফেলেছিলাম। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR) দিয়ে হৃদস্পন্দন সচল করা হয়েছে।”

শাওন আরও জানান, বর্তমানে তার মা ভেন্টিলেশন টিউবের মাধ্যমে শ্বাস নিচ্ছেন এবং ওষুধ দিয়ে তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এখনও তিনি জীবন নিয়ে লড়াই করে যাচ্ছেন।

মায়ের দ্রুত আরোগ্য কামনা করে শাওন লেখেন, “আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমার আম্মুর জন্য দোয়া করুন। তাকে আপনার প্রার্থনায় স্মরণে রাখুন।”

 

আজকের প্রথা/এআর

Advertisement
Advertisement