নতুন লুক ও নতুন গল্পে ফিরছেন অপু বিশ্বাস

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২৫ জানুয়ারী, ২০২৬ এ ৭:২২ এএম
সাময়িক বিরতির পর সিনেমা ও প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয়ের সুখবর দিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। নেপালে শুটিং ও ঈদের পর মুক্তির পরিকল্পনা। ছবি: সংগৃহীত

সাময়িক বিরতির পর সিনেমা ও প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয়ের সুখবর দিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। নেপালে শুটিং ও ঈদের পর মুক্তির পরিকল্পনা। ছবি: সংগৃহীত

ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়ে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন অপু বিশ্বাস। কিছুদিন আগে নতুন সিনেমার ঘোষণা দিয়ে বড় পর্দায় ফেরার কথা জানান তিনি। বর্তমানে তিনি আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে ‘দুর্বার’ নামের একটি থ্রিলার সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

এর মধ্যেই এলো আরও এক সুখবর। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মের নাম ‘শিকার’। ছবিটি পরিচালনা করবেন ‘জ্বীন ৩’ খ্যাত নির্মাতা কামরুজ্জামান রোমান। নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েব ফিল্মটির জন্য অপু বিশ্বাসের সঙ্গে ইতোমধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।

‘শিকার’ ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নবাগত অভিনেতা পলাশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মার্চ মাসে নেপালে শুরু হবে শুটিং। পরিচালক কামরুজ্জামান রোমান জানান, পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি চলছে।

এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন বড়দা মিঠু, ইমরান হাসোসহ আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পী। শুটিং শেষে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘শিকার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন সিনেমা ও ওয়েব ফিল্ম—দুই মাধ্যমেই সক্রিয় হয়ে অপু বিশ্বাস যে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন, তা স্পষ্ট। দর্শকরাও তার এই ভিন্ন যাত্রা নিয়ে আগ্রহের অপেক্ষায় রয়েছেন।