গোবিন্দ কি সত্যিই দেউলিয়া? পরিবার জানালেন সব তথ্য


বলিউডের নব্বই দশকের সুপারস্টার গোবিন্দকে ঘিরে দেউলিয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন পরিবার। ছবি: সংগৃহীত
বলিউডের নব্বই দশকের সুপরিচিত অভিনেতা Govinda ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে দেউলিয়া হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে তার পরিবার এবং ঘনিষ্ঠজনেরা এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
সামাজিক মাধ্যমে অভিনেতার আর্থিক সংকট নিয়ে আলোচনা শুরু হয়, যখন তিনি ভারতের এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সাধারণ ট্যাক্সিতে যান এবং ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করেন। এই ঘটনাগুলো থেকে গুঞ্জনের সূত্রপাত হয়।
গোবিন্দর ভাগ্নে বিনয় আনন্দ স্পষ্টভাবে জানান, দেউলিয়া হওয়ার খবর “সম্পূর্ণ ভিত্তিহীন”। তার ভাষ্য, গোবিন্দ এখনও সুপারস্টার এবং যে কোনো জায়গা থেকেও উল্লেখযোগ্য আয় করার ক্ষমতা রাখেন।
বিনয় আরও জানান, মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি ফ্ল্যাটের দাম ছিল ১২-১৩ লাখ রুপি, কিন্তু তখনও গোবিন্দ একটি সিনেমার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিতেন। তার ক্যারিয়ারের ৭০–৮০টির বেশি সফল ছবিতে অভিনয় তাকে দেউলিয়া হওয়ার গুঞ্জনের বাইরে রাখে।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রঙ্গিলা রাজা-র পর বড় পর্দায় তাকে দেখা যায়নি। মাঝখানে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও খুব বেশি সফল হননি।
দীর্ঘ সময় আলোচনার বাইরে থাকলেও গোবিন্দকে ঘিরে কৌতূহল কমেনি। পরিবারের বক্তব্য, সব গুঞ্জনের মাঝেও তিনি এখনো স্বচ্ছল এবং সম্মানজনক জীবনযাপন করছেন।










