বিয়ে করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:২৭ এএম
বিয়ে করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী বিয়ে করেছেন। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতের পর সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে তিনি ভক্তদের চমকে দিয়েছেন।

ছবিগুলোতে দেখা যায়, স্মিতা ও তার জীবনসঙ্গী সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন। লাল বেনারসি, জমকালো গয়না ও চন্দনের ফোঁটায় স্মিতাকে ভিন্ন রূপে দেখা যায়।

ভক্ত ও নেটিজেনরা তার বিয়ের খবর জানার পরপরই সামাজিক মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন। পোস্ট করা ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে গেছে এবং ভক্তরা তাকে ভালোবাসা ও সাফল্যের শুভেচ্ছা জানাচ্ছেন।

স্মিতা নিজেই সামাজিক মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জীবনসঙ্গীর পরিচয় এখনই বিস্তারিত জানাননি। তার একটি ফেসবুক স্ট্যাটাস কৌতূহল সৃষ্টি করেছে।

স্মিতা লিখেছেন, “এক চট্টগ্রামের ছেলের কারণে কষ্ট পেয়ে চট্টগ্রামের ছেলে কখনো বিয়ে করবো না বলেছিলাম। কিন্তু যদি কেউ এমন যত্ন করে, ভালবাসে, পুরোনো ক্ষত সারায় এবং অহেতুক মিথ্যা ইগো না থাকে, তাহলে তাকে চট্টগ্রামের ছেলে বলে বিয়ে করবো না কেন?”

এই পোস্ট থেকে বোঝা যায়, মান-অভিমান ছাপিয়ে ভালোবাসার জয় হয়েছে এবং তার জীবনসঙ্গীও চট্টগ্রামের ছেলে।

চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরী বর্তমানে পরিচিত মুখ। পড়াশোনায় মেধাবী স্মিতা কলেজ জীবন থেকেই উপস্থাপনায় দক্ষতা অর্জন করেন। ২০১৭-১৮ সালে তিনি চট্টগ্রামের এক নম্বর উপস্থাপিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বর্তমানে স্মিতা শুধু উপস্থাপক নন, বরং একজন সফল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও কনটেন্ট ক্রিয়েটর। দেশি-বিদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১০ লাখেরও বেশি।