আজ রোজ ডে ২০২৬: জানুন কোন রঙের গোলাপের মানে কী


রঙভেদে গোলাপের অর্থ: লাল ভালোবাসা, গোলাপি প্রশংসা, কমলা আবেগ, হলুদ বন্ধুত্ব প্রকাশ করে। ছবি: সংগৃহীত
আজ ৭ ফেব্রুয়ারি, রোজ ডে। এটি ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন এবং ভালোবাসা প্রকাশের দিন হিসেবে পরিচিত। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ উদযাপনের মাধ্যমে শুরু হয় ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। প্রতিটি রঙের গোলাপেরই আলাদা অর্থ থাকে, যা প্রেম ও অনুভূতি প্রকাশে সাহায্য করে।
প্রেম বা ভালোবাসা প্রকাশের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো গোলাপ। তবে সব রঙের গোলাপ একরকম অর্থ বহন করে না। রঙ অনুযায়ী প্রতিটি গোলাপের মানে ভিন্ন।
লাল গোলাপ হৃদয়ের প্রতীক। কাউকে ভালোবাসা জানাতে চাইলে লাল গোলাপ উপহার দিন।
গোলাপি গোলাপ প্রশংসা এবং মুগ্ধতার প্রতীক। কারও প্রশংসা বা ভালোবাসার ছোট বার্তা দিতে এটি ভালো উপহার।
ল্যাভেন্ডার রঙের গোলাপ কমন নয়। এটি প্রথম দেখাতেই প্রেমে পড়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
কমলা গোলাপ তীব্র আবেগ ও আকুতি বোঝাতে ব্যবহৃত হয়। মুখে কিছু না বললেও কমলা গোলাপের মাধ্যমে অনুভূতি প্রকাশ সম্ভব।
হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। বন্ধু বা প্রিয়জনের সঙ্গে ভালো সম্পর্ক প্রকাশ করতে এটি উপযুক্ত।
সাদা গোলাপ সারল্যের প্রতীক। সরলতা বোঝাতে চাইলে সাদা গোলাপ দেওয়া যেতে পারে, তবে রোজ ডে-তে এটি সাধারণত কম ব্যবহার হয়।
পিচ রঙের গোলাপ প্রেমে পড়ার চুপচাপ প্রকাশ বোঝায়। মনের কথা না বললেও এই রঙের গোলাপের মাধ্যমে তা বোঝানো যায়।









